Description
আপনার অন্দরমহলে প্রকৃতির ছোঁয়া ফিরিয়ে আনতে আমরা নিয়ে এলো শতভাগ পরিবেশবান্ধব হোগলা পাতার হাতে বোনা ঝুড়ি। বাংলাদেশের গ্রামবাংলার ঐতিহ্যবাহী হোগলা পাতা দিয়ে দক্ষ কারিগরদের নিপুণ হাতে এটি তৈরি করা হয়েছে।
এই ঝুড়িটি যেমন টেকসই, তেমনি আধুনিক। এর সোনালী আভা এবং মজবুত বুনন আপনার ডাইনিং টেবিল বা কিচেন কাউন্টারে নিয়ে আসবে এক আভিজাত্যের ছাপ। প্লাস্টিকের ভিড়ে নিজেকে এবং নিজের পরিবারকে প্রকৃতির কাছাকাছি রাখতে এই ন্যাচারাল বাস্কেটটি হতে পারে আপনার প্রথম পছন্দ।
পণ্যের বিশেষত্ব:
- ১০০% ইকো-ফ্রেন্ডলি: এটি সম্পূর্ণ প্রাকৃতিক হোগলা পাতা দিয়ে তৈরি, যা পরিবেশের কোনো ক্ষতি করে না।
- হাতে তৈরি (Handmade): প্রতিটি ঝুড়ি দক্ষ কারিগরদের পরিশ্রম ও নিপুণ শৈল্পিকতার ফসল।
- অধিক টেকসই: হোগলা পাতা স্বাভাবিকভাবেই খুব শক্ত এবং দীর্ঘস্থায়ী হয়।
- বহুমুখী ব্যবহার: ফলের ঝুড়ি, ড্রাই ফ্রুটস বা এমনকি কিচেন অর্গানাইজার হিসেবেও ব্যবহারযোগ্য।









Reviews
There are no reviews yet.